খালেদা জিয়ার সঙ্গে উপদেষ্টা মাহফুজ-নাহিদদের কী কথা হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৪, ২০:৪১ আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০১:০৩

২০১২ সালের পর আবারও সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে তিনি ক্যান্টনমেন্টে যান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

দীর্ঘদিন পর সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনীতিতেও নানা আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন খালেদা জিয়া। হালকা বেগুনি রঙের শাড়ি পরা খালেদা জিয়া তার সঙ্গে নিজের প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমানসহ নেতাদের নিয়ে ক্যান্টনমেন্টে পৌঁছান। এরপর হুইল চেয়ারে গিয়ে অতিথির আসন গ্রহণ করেন তিনি।

এসময় খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের তরুণ দায়িত্বশীলরা। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম,  আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ অনেকে।

কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘ম্যাডাম আপনার শরীর কেমন?’ এসময় খালেদা জিয়া জানান, ‘না, বেশি ভালো না।’ মাহফুজ আলম তখন বলেন, ‘আপনাকে ভালো থাকতে হবে। সামনে আসলে একটা কনফিডেন্স বের হয়।’

এ বিষয়ে জানতে মাহফুজ আলম ও নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন ড. কামাল হোসেন

সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছিলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বেগম জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছি। উনি জানতে চেয়েছেন ‘কেমন আছো।’ উনি খুব অল্প-অল্প করে কথা বলছিলেন, কুশল বিনিময় করছিলেন। সুন্দর করে হাসছিলেন।

এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে।’ এছাড়া ২৪-এর অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতা সারজিস আলম, উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ নজরুলসহ অনেকে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

এছাড়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন।

বিএনপির চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের একটি মামলার রায়ে কারাগারে যাওয়ার পর আজকেই প্রথম প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে এলেন। এর আগে ২০১২ সালে সশস্ত্র বাহিনীর দিবসে অংশগ্রহণ করেন তিনি। সেই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেও তাদের দুজনের মধ্যে কোনও আলাপ হয়নি।

প্রসঙ্গত, ২০১০ সালের ১৩ নভেম্বর আদালতের নির্দেশে খালেদা জিয়াকে তার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।

/এসও/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
নুর যদি হাসিনার পুত্র হয়, আসিফ-নাহিদ-আখতাররা নাতি: আবু হানিফ
সর্বশেষ খবর
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক