মঙ্গলবার রাতে লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৫, ২১:৫৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২২:২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

রবিবার (৫ জানুয়ারি) গুলশানে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের পর রাত পৌনে ১০টার দিকে সাংবাদিকদের এসব কথা জানান মির্জা ফখরুল। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা তার পাশে ছিলেন। 

তিনি বলেন, আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। তার অশেষ রহমতে আপসহীন নেত্রী, জনগণের আদরের নেত্রী বেগম খালেদা জিয়া ৭ জানুয়ারি সম্ভবত রাতেই লন্ডনে যাত্রা করবেন চিকিৎসার জন্য। আজ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিদায় ও শুভেচ্ছা জানাতে এসেছিলাম।

‘সেই সঙ্গে আলাপ করেছি, পরম করুণাময় আবার যেন সুস্থ করে তাকে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য যে সংগ্রাম চলছে, তার নেতৃত্ব যেন তিনি দেন। আমরা দোয়া করি তার যাত্রা যেন সফল হয়। সুচিকিৎসা নিয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন’- বলেন মির্জা ফখরুল। 

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল

এর আগে রবিবার রাত ৮টার দিকে ফিরোজায় যান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এরপর যুক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিব উল্লেখ করেন, তিনি নির্দেশনা দিয়েছেন ‘একসঙ্গে কাজ করো; জনগণের পক্ষে কাজ করো; গণতন্ত্রের পক্ষে কাজ করো’। 

কবে ফিরবেন এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘এটা কী আমি বলতে পারি কখন ফিরবেন। এটা চিকিৎসকরা জানাবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বৈঠকে সে ধরনের রাজনৈতিক আলাপ হয়নি।

/এসটিএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের