যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির প্রতিনিধিদলকে আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২২:০৫

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতিনিধিদলকে আমন্ত্রণ  জানানো হয়েছে। ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

শনিবার (১১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, গতকাল ১০ জানুয়ারি বিএনপি মহাসচিব এই আমন্ত্রণপত্র পেয়েছেন।

বিএনপির প্রতিনিধিদলের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, যা মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়। এটি সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি’তে অনুষ্ঠিত হয়। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান