বিএনপির কাউন্সিলে বিদেশি অতিথিদের শুভেচ্ছা

সালমান তারেক শাকিল, আমানুর রহমান রনি, রশিদ আল রুহানী ও রাফসান জানি, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন থেকে
১৯ মার্চ ২০১৬, ১২:৪৮আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১২:৫৯

বিএনপির কাউন্সিল বিএনপির জাতীয় কাউন্সিলে বিদেশি অতিথিদের শুভেচ্ছা ও ভিডিওবক্তব্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে মিস্টার জোমুর, সিকাগোতে বিএনপি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাত বার। শহীদ জিয়ার নামে সিকাগো শহরে যে সড়কটি উদ্বোধন করা হয়েছে, সে সময়ে তার ধারণকৃত একটি ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয় সম্মেলনে।
জোমুর বলেন, সিকাগোতে শহীদ জীয়ার নামে একটি সড়ক হওয়ায় এক অভাবনীয় সাফল্য পেয়েছি। আমরা সিকাগোর বিএনপি দলের নেতাকর্মীরা গর্ববোধ করি এমন একটি দলের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি পরপর সাত বার কাউন্সিলর নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকেছি। আশা রাখি, সামনেও আমি সবার পাশে থাকতে পারবো। আপনাদের সবার কাছে আশির্বাদ কামণা করছি।
গ্রেট বৃটেনের রাজনীতিবিদ, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য মিস্টার ফিল মোইউন বলেন, বাংলাদেশের বিএনপি রাজনীতি সারাবিশ্বে অনুসরণীয়। আমি ১৯৭১ সালের কথা জানি, এই যুদ্ধে শহীদ জিয়ার অনেক অবদান রয়েছে। তিনি যুদ্ধ করে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে স্বাধীন করেছেন। বিএনপির ইতিহাস অনেক উজ্জ্বল। এই রাজনৈতিক দলের আরও উন্নতি কামনা করছি।
এছাড়া আরও দুজন অতিথি সম্মেলনে বক্তব্য রাখেন। কাউন্সিলে কয়েকজন বিদেশি রাজনীতিকের ভিডিও বক্তব্য প্রচার করা হয় এবং ই-মেইল বক্তব্য শোনানো হয়।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান