কাউন্সিলে খালেদা জিয়া

জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসবে ভারসাম্য

সালমান তারেক শাকিল, আমানুর রহমান রনি, রশিদ আল রুহানী ও রাফসান জানি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে
১৯ মার্চ ২০১৬, ১৭:১৫আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:২৭

খালেদা জিযা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিশন-২০৩০ রূপকল্পের ঘোষণা দিয়ে বলেছেন, ক্ষমতায় আসলে তার দল জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হবে। তিনি বলেন, পাশাপাশি প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নিরসনকল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাষ্ট্রের এককেন্দ্রিক ক্ষমতা দূর করতে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। তিনি জানান, জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে কাউন্সিলের সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, গণভোটের বিধানকে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে। জনগণের এই অধিকার আবারও সংবিধানে যুক্ত করে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।  
বিএনপি চেয়ারপারসন জানান, তার দল ক্ষমতায় এলে সব কালাকানুন বাতিল করবে। এ সম্পর্কে খালেদা জিয়া বলেন, বিচারবহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ড, কারাগারের ভেতরে মৃত্যুসহ প্রতিটি ঘটনার তদন্ত করবে বিএনপি। এ সময় তিনি ব্যাংক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিরাপত্তার ব্যবস্থাবৃদ্ধি, সুষ্ঠু সেবার মাধ্যমে জনগণের চিকিৎসা দেওয়ার ঘোষণা দেন।
খালেদা জিয়া কাউন্সিলের লিখিত বক্তব্য অনেকটাই নির্বাচনি ইশতেহারের আদলে ছিল। ১২-৫০ মিনিটে শুরু হয়ে তার বক্তব্য দুপুর দেড়টার সময়ও বক্তব্য চলছিল। তার বক্তব্যের আগে লন্ডনে থেকে তারেক রহমানের ভিডিও বক্তব্য শোনানো হয়। 

বক্তব্যের শুরুতেই খালেদা জিয়া তাকে চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের