‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন মির্জা ফখরুল ও খসরু, যাবেন জায়মা রহমানও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২১

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা রওনা করবেন।

বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্রেকফাস্ট প্রেয়ারে আমরা যাচ্ছি। এখানে কোনও আলোচনার বিষয় নেই। সাইড লাইনে হয়তো কিছু আলোচনা হবে, না হবে...।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অনুষ্ঠানে আমন্ত্রিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রিপ্রেজেন্ট করবেন ব্যারিস্টার ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান। তিনি লন্ডন থেকে আমেরিকায় যাবেন।’

ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতরা হলেন– ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে রবিবার বিকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রত্যেক বছর আমেরিকায় ব্রেকফাস্ট প্রেয়ার হয়। এই অনুষ্ঠানে গ্লোবালি আমন্ত্রণ জানানো হয়। ৫ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠান হবে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য দেবেন। কংগ্রেস, সিনেটের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।’

আমির খসরু উল্লেখ করেন, ব্রেকফাস্ট অনুষ্ঠানের পর সেদিন ডিনার হবে। পরের দিন আবার ব্রেকফাস্ট হবে।

আগামী ৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ দেশে ফিরবেন বলে জানান সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রসঙ্গত, ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে প্রেয়ার ব্রেকফাস্ট হবে। প্রার্থনা এবং আন্তধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান