জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৫, ২২:৫৪আপডেট : ৩১ মার্চ ২০২৫, ২২:৫৪

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আহত পরিবারের পাশে থাকবে বিএনপি।

সোমবার (৩১ ডিসেম্বর) ঈদের দিন দুপুরে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর পক্ষ থেকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং  হাসপাতালে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলাদাভাবে মোট ১৬০ জনের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।

আমিনুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত হওয়া পরিবারের সদস্যরা একা নয়। আমরা সবসময় এই পরিবার এর পাশে থাকবো। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে সকল শহীদ ও আহত পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি সরকার।

এসময় উপস্থিত ছিলেন— বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, এ্যাবের সদস্য সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সাবেক সহসভাপতি প্রকৌশলী মোস্তফা-ই জামান সেলিম (সিআইপি), প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, প্রকৌশলী এটিএম তানভীরুল হাসান তমাল, সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, সাবেক প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা  বিনিময়

রাজধানীর পল্লবীর নিজ বাসভবনে বিকালে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন আমিনুল হক।

এ সময় ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড এবং মহানগরের নেতৃবৃন্দদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এর আগে সকালে পল্লবীর বাউনিয়াবাঁধ ঈদগাহ মাঠে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

শহীদ জিয়া ও কোকোর কবর জিয়ারত

সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি ও বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তিনি।

/এমকে/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান