মির্জা ফখরুলের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশা বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৯:০২আপডেট : ২৯ জুন ২০২৫, ১৯:০২

ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে এমন আশ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এ রকম কোনও লক্ষণ আমি দেখছি না। শুধু শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার নেই। আমি দেখছি নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে।

রবিবার (২৯ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সাক্ষাতের পর সংবাদ ব্রিফিং করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন, বাংলাদেশের সমাবেশ থেকে বিভিন্ন ইসলামী দলের নেতাদের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ওঠার বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এসব কথা বলেন।   

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তারা তৈরি আছে। যে বিষয়টা হয় নাই, এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে, আননেসেসারি আগামী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে কোনও লাভ নাই।’

আমির খসরু বলেন, ‘দ্বিমত থাকবেই। যেকোনও প্রেক্ষাপটে দ্বিমত থাকবে। আপনি যখনই যেটা বলবেন, রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত থাকবে। এটাতে কোনও অসুবিধা নাই। দ্বিমত পোষণ করার অধিকার সবার আছে।’

ধর্ষণের বিরুদ্ধে সরকারের আরও সক্ষমতা চাই

এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘শুধু এখানে না সারা দেশে ধর্ষণের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে… অনেক কিছু রিপোর্ট হচ্ছে না। এটার বিরুদ্ধে সরকারকে আরও সক্ষম হতে হবে, তাদের নজরদারি আরও বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘এই সব ধর্ষণের ঘটনা রাজনীতিকরণ। যারা এ সব ঘটনা ঘটিয়ে আগামী দিনে নির্বাচনি বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজছে– দুর্ভাগ্যবশত তাদের সফল হওয়ার সুযোগ নাই। কারণ এসবের মাধ্যমে, এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। কুমিল্লায় কারা ওই ঘটনা ঘটিয়েছে এটা সবাই জানে। আমি যতটুকু জেনেছি, এটা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এ রকম কেউ যেটা সোশ্যাল মিডিয়াতেও এসেছে, বিভিন্ন পত্রিকায়ও খবরটি এসেছে।’

ভারত-বাংলাদেশ সম্পর্ক

আমির খসরু বলেন, ‘দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক... আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। তবে সম্পর্ক থাকার জন্য কতগুলো প্রিকন্ডিশন থাকে তাই না। সম্পর্ক যদি রাখতে হয় বাংলাদেশ-ভারতের সম্পর্কটা হতে হবে পাস্পরিক সম্মানবোধের আলোকে, এই সম্পর্কটা হতে হবে পরস্পরের স্বার্থরক্ষার স্বার্থে, এই সম্পর্কটা হতে হবে এমন– যেখানে কোনও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। এই বিষয়গুলো যখন নিশ্চিত করা ‍যাবে, সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া আরও সহজ হবে।’

সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম