গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে: জেল থেকে বেরিয়ে ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ২০:১৭আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২০:১৭

ফখরুল চলমান গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সুচারুভাবে পালন করব। দেশের চলমান গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখব।’

সকালে বিএনপির মহাসচিব হওয়ার খবর শুনে নিম্ন আদালতে হাজিরা দিতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় কারাগারে। পরে বিকেল সোয়া চারটার দিকে একই আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ফখরুলের আইনজীবীরা আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তিন ঘণ্টার এই নাটকীয়তা শেষে সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি।

জেল গেটে তাকে আনতে যান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আবদুস সালাম, ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ শতাধিক নেতাকর্মী। জেল থেকে বেরিয়ে মির্জা ফখরুল গুলশান-২ এ খালেদা জিয়ার বাসভবনের উদ্দেশে রওয়ানা হন। সেখান থেকে শুভেচ্ছা বিনিময় শেষে ফখরুল তার উত্তরার বাসভবনের দিকে যাবেন।

তার সঙ্গে থাকা মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, জেল থেকে বেরিয়ে মির্জা ফখরুল দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি পালন করতে সবার সহযোগিতা চেয়েছেন এবং সাংবাদিক, গণমাধ্যম, দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার সোয়া এগারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মির্জা ফখরুলকে মহাসচিব হিসেবে ঘোষণা দেওয়া হয়।

/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী