রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ নভেম্বর ২০২৫, ১৬:৪২আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৬:৪২

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘মোগল আমলের কাওরান বাজারে নদী ছিল। পাল তোলা নৌকা ও জাহাজ আসতো। এই নদী আমরা রক্ষা করিনি। তাড়াতাড়ি ভরাট ও জায়গা দখল করা হলো। এখানে কোনও প্লানিং ছাড়াই আমরা বাড়ি বানাবো, ভাড়া দেবো অথবা বিক্রি করে টাকা আয় করবো। গ্রামের জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্লাট কিনছে। মানুষ অতি দ্রুত বড় লোক হতে চাচ্ছে। সেই বিস্তীর্ণ ধানক্ষেত, সেই নদী, সেই পুকুর আর রাখতে চাচ্ছে না। টাকাকেই ভাবা হচ্ছে দেবতা। এ কারণেই আজ সামান্য প্রাকৃতিক দুর্যোগে আমরা কেপে গেছি। আমি মনে করি যার কাজ তাকে করা উচিত। রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। কারণ এখানে অন্য কেউ এসে ওই উপলব্ধিটা বুঝবে না।’

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটু’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ভূমিকম্পের মধ্য দিয়ে আমাদের উপলব্ধি করা প্রয়োজন। তা করতে না পারলে একটি শূন্য গর্তে হারিয়ে যাবো। আসুন আমরা বাসযোগ্য বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।’

এ সময় নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা স্মৃতিচারণ করেন রিজভী। সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটুর কথা স্মরণ করে রিজভী বলেন, ‘সাইফুল ইসলাম পটু জীবিত থাকা অবস্থায় আমরা তার মূল্যায়ন করতে পারিনি। এখানে অনেকে আছেন যাদের জীবন কেটেছে আন্দোলন, সংগ্রামে। যারা রাজনীতিতে জীবনউৎস্বর্গ করার মতো ভূমিকা রেখেছেন। তার মতো অনেকের জীবনেই এমন রাজনৈতিক ইতিহাস রয়েছে। তাদের মূল্যায়ন না করলে চেতনা সম্পন্ন অনেক নেতাকে হারাতে হবে।’

বিগত গণতান্ত্রিক আন্দোলনে সাবেক ছাত্রনেতা পটু’র ব্যক্তিগত জীবন ও রাজপথের ভূমিকার কথা স্মরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, যুব বিষয়ক সহ-সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ ও সাদরেজ জামান প্রমুখ।

/এমকে/এমএইচআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান