তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের প্রশংসা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের চিকিৎসকরা যে দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করেন, তার এক উজ্জ্বল উদাহরণ হলো টঙ্গীর কিশোর তাসফিনের হাত পুনঃসংযোজনের বিরল সাফল্য।

শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাসফিন ফেরদৌসকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, তার আজকের এই ইনস্টিটিউট পরিদর্শনের উদ্দেশ্য ছিল একটি ব্যতিক্রমধর্মী চিকিৎসা সাফল্য প্রত্যক্ষ করা। একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত ২১ ঘণ্টার জটিল অপারেশনের মাধ্যমে সফলভাবে জোড়া লাগানো; যা সাধারণত অত্যন্ত কঠিন এবং বিরল ঘটনা।

তিনি বলেন, টঙ্গীর তাসফিন ফেরদৌস নামে এক কিশোর সন্ত্রাসীদের হামলায় হাত হারায়। আমাদের চিকিৎসকদের দক্ষতায় ২১ ঘণ্টার দীর্ঘ ও জটিল অপারেশনে তার সেই বিচ্ছিন্ন হাতটি পুনরায় সংযুক্ত করা হয়েছে। এখন সে হাত নাড়াতে পারছে, আঙুল নাড়াতে পারছে এটি সত্যিই বিস্ময়কর একটি অর্জন।

রিজভী আরও বলেন, আমাদের চিকিৎসকরা যদি যথাযথ পৃষ্ঠপোষকতা পান, তবে প্রতি বছর হাজার হাজার মানুষকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। মেধা, মনন ও দক্ষতায় বাংলাদেশের চিকিৎসকরা অসাধারণ। আজ সেই সক্ষমতার বাস্তব প্রমাণ আমরা এখানে দেখলাম।

অপারেশন পরিচালনাকারী চিকিৎসক দলকে বিশেষ অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ডা. শরীফের নেতৃত্বে পুরো টিম যে নিষ্ঠা, শ্রম ও দক্ষতা দেখিয়েছেন এটি আমাদের জাতির অর্জন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তাসফিন আজ সুস্থতার পথে আছে।

পরিদর্শনকালে আরও ছিলেন— বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডা. ফোয়ারা তাসমিম, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফ (অপারেশনের নেতৃত্বদানকারী), স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

উল্লেখ্য, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফের তত্ত্বাবধানে ২১ ঘণ্টার জটিল মাইক্রোসার্জারি করে তাসফিন ফেরদৌসের হাত জোড়া লাগানো হয়।

গত ৯ নভেম্বর দুর্বৃত্তের হামলার শিকার হয় তাসফিন ফেরদৌস।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান