খালেদা জিয়ার অবস্থা আগের মতোই: ডা. জাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ ডিসেম্বর ২০২৫, ২২:২৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছে। যুক্তরাজ্যর বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণ আছেন।

রবিবার (৭ ডিসেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, রাত পৌনে ৯টায় ডা. জাহিদ জানান, এ মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের অবস্থা নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। কোনও সিদ্ধান্ত হলে জানানো হবে।

দলের দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। ইতোমধ্যে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে যুক্ত হয়েছেন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এ বিষয়ে এখনও মত দেয়নি মেডিক্যাল বোর্ড। গ্রিন সিগন্যাল পেলেই তাকে নেওয়ার জন্য কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

/এমকে/এমএইচআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম