নির্বাচনকে ঘিরে দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিনষ্টে দেশে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “বাংলাদেশ যখন একটি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। নতুন স্বপ্ন দেখছে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের। সেই সময়ে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গতকাল-গতপরশু হত্যাকাণ্ড হয়েছে, আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা আশঙ্কা করছি এইরকম আরও ঘটনা ঘটতে পারে।”

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, “১৯৭১ সালের এই দিনে দখলদার পাক-হানাদার বাহিনীর পরাজয় আসন্ন হয়ে উঠেছে। চতুর্দিক থেকে মুক্তিবাহিনী যখন ঢাকা ঘিরে ফেলেছে, সেই সময়ে পাক হানাদার বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী এই দেশের সকল বুদ্ধিবৃত্তিকভিত্তি বিনষ্ট করে দেওয়ার জন্য এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের তুলে নিয়ে যায়। পাক হানাদার বাহিনী তাদের দোসরদের সঙ্গে জোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, সাংবাদিক অনেককে হত্যা করেছে। এইদিনে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি।”

তিনি বলেন, “এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, বাংলাদেশকে সম্পূর্ণরূপে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড। একইভাবে দূর্ভাগ্যক্রমে ২০২৪ সালে আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে।”

এর আগে, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল বেদীতে পুষ্পঞ্জলি দিয়ে বিএনপির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।

/এসএ/এম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি