আগুনে পুড়িয়ে হত্যা ও সহিংস ঘটনা দৃশ্যমান, বিচার নিশ্চিত করতে হবে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একের পর এক চোরাগুপ্ত হামলায় মানুষের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন তৈরি হচ্ছে; যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে লক্ষ্মীপুরে আগুনে পুড়ে যাওয়া এক রোগীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি  এসব কথা বলেন।

রিজভী বলেন, ওসমান হাদিসহ সব চোরাগুপ্তা হামলার দৃশ্যমান শাস্তি দেখতে চায় দেশের মানুষ। এসব ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করার দায়িত্ব সরকারের। সেখানে যদি কোনও ঘাটতি দেখা যায়, তাহলে মানুষ এটাকে ভিন্নভাবে দেখবে ও আতঙ্কিত হবে।

সাম্প্রতিক নানা ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন এই সরকারের প্রতি রয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের সরকার হিসেবে তারা সব কিছু বিচার-বিবেচনা করে দুষ্কৃতকারীদের শক্ত হাতে দমন করবে— এটাই দেশের মানুষের আকাঙ্ক্ষা ও চাওয়া।

তিনি বলেন, দেশে বড় ধরনের কোনও চক্রান্ত হচ্ছে কি না তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।  এই চক্রান্ত নির্বাচনকে ঘিরে কিংবা নানা বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেও হতে পারে। এমনকি কোনও বিদেশি শক্তি বা তাদের দেশীয় অনুসারীরাও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কি না, সে বিষয়েও জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ সময় আরও ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী