ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে গেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের পেছনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আসেন তিনি। 

জানা যায়, ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরন করেছেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে।

ভোটার হওয়ার জপন্য চোখের আইরিশ দিচ্ছেন তারেক রহমান

এরআগে সকাল ১০টা ৪০মিনিটে তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহিদ ওসমান হাদির কবরের কাছে পৌঁছান সকাল ১১টা ২০ মিনিটে। সেখানে গাড়ি থেকে নেমে শহীদ হাদির কবরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ওসমান হাদির কবর ও কাজী নজরুল ইসলামের কবরের পাশে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।

জানা গেছে, নির্বাচন কমিশন ভবন থেকে তিনি সরাসরি ধানমন্ডিতে তার শ্বশুড়ের বাসা মাহবুব ভবনে যাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে তার মা বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরবেন।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান