১৯ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে বের হয়ে তার গাড়িবহর সেখানে পৌঁছে। তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে ৪টা বেজে যায়। এ সময় কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান শীর্ষ নেতারা। এ সময় তার নামে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
তার আগমনের খবরে দুপুর থেকেই কার্যালয়ের আশপাশে নেতাকর্মীরা ভিড় করেন। সেখানে অবস্থান নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন তারা।
যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলের কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।








