১৯ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, ফুলেল শুভেচ্ছায় বরণ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৪১

দীর্ঘ ১৯ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় তিনি কার্যালয়ে পৌঁছালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

বিকেল ৩টায় গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তবে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ও স্লোগানে তার গাড়ি বহরের গতি ধীর হয়ে যায়। বিকেল সাড়ে ৩টায় কার্যালয়ের সামনে পৌঁছালেও ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতে তার আরও ৩০ মিনিট সময় লাগে। 

তারেক রহমানকে বরণ করে নিতে আগে থেকেই কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। এছাড়া কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে স্বাগত জানান। 

নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় কার্যালয়ে প্রবেশের আগে তারেক রহমান বারান্দায় দাঁড়িয়ে নিচে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মীকে হাত নেড়ে অভিবাদন জানান। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আজ আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। আপনাদের ভালোবাসায় আমি অভিভূত, তবে আপনাদের অবস্থানের কারণে রাস্তায় যেন যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।” তিনি নেতাকর্মীদের শান্ত থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান জানান। 

তারেক রহমানের আগমনের খবরে দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে দীর্ঘক্ষণ স্লোগান দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, দলীয় সূত্র অনুযায়ী, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন। 

/এমকে/এসটি/
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক