লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমের মনোনয়ন বৈধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৬, ১৮:১৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:১৪

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন লক্ষ্মীপুর জেলার রিটার্নিং কর্মকর্তা। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে দলটির মনোনীত প্রার্থী। 

শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন সেলিম।

তিনি বলেন, আপনাদের একান্ত দোয়ায় আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। বিএনপি যুগপৎ আন্দোলনের যে সমস্ত সঙ্গীদের দলে যোগদান করে অথবা নিজস্ব প্রতীকে নির্বাচনের সুযোগ দিয়েছে, তাদের মধ্যে তিনটি আসনে কোনও বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেননি।

এর আগে গত ৮ ডিসেম্বর নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন শাহাদাত হোসেন সেলিম।

শাহাদাত হোসেন সেলিম ছাড়াও বৈধ হওয়া বাকি দুই প্রার্থী হলেন— ববি হাজ্জাজ ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) ও মনজুরুল ইসলাম আফেন্দী নীলফামারী–১ (ডোমার–ডিমলা)।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ