ব্যবসাবান্ধব দল হিসেবে বিএনপির ওপর ব্যবসায়ীদের আস্থা আছে: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জানুয়ারি ২০২৬, ২৩:২৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ২৩:৪৬

বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তারা মনে করেন, বিএনপি একটি ব্যবসাবান্ধব দল এবং অতীতে বিএনপির শাসনামলে ব্যাংক লুটপাট বা পুঁজিবাজারে ধস নামার মতো ঘটনা ঘটেনি। বিএনপির ওপর তাদের আস্থা আছে।

রবিবার (৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই বৈঠকটি প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলে। এতে তারেক রহমান ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি, কর্মসংস্থান হ্রাস এবং পুঁজিবাজারের সংকটসহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা শোনেন। 

আমির খসরু বলেন, “ব্যবসায়ীরা আমলাতান্ত্রিক জটিলতা, চাঁদাবাজি, উচ্চ ব্যাংক সুদ এবং দুর্নীতির কারণে ব্যবসার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়গুলো তারেক রহমানের কাছে তুলে ধরেছেন। তারা মনে করেন, এসব সমস্যার সমাধান না হলে দেশি বা বিদেশি কোনও বিনিয়োগই সম্ভব নয়।” 

ব্যবসায়ীদের আশ্বস্ত করে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, “আমরা তাদের জানিয়েছি যে, এসব সমস্যা সমাধানে বিএনপি ইতিমধ্যেই সুনির্দিষ্ট নীতিমালা ও সংস্কার পরিকল্পনা প্রণয়ন করেছে। বাংলাদেশের অর্থনীতির যত বড় সংস্কার, তার সবকটিই হয়েছে বিএনপির আমলে। আমাদের অর্থনৈতিক রূপরেখা ও নীতিমালা দেখে ব্যবসায়ী নেতারা সন্তোষ প্রকাশ করেছেন।” তিনি আরও যোগ করেন, বিএনপির প্রতি ব্যবসায়ীদের এই আস্থা তৈরি হয়েছে কারণ দলটির আমলে অতীতে কখনো টাকা পাচার বা ব্যাংকিং খাতে এমন নৈরাজ্য হয়নি। 

বৈঠকে দেশের অর্থনীতির প্রধান খাতগুলোর প্রতিনিধিত্বকারী ব্যবসায়ীরা অংশ নেন। এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন উপস্থিত ব্যবসায়ী নেতাদের পরিচয় করিয়ে দেন। বৈঠকে অংশ নেওয়া বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ছিলেন— মাহবুবুর রহমান, সভাপতি, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ; এ কে আজাদ, সাবেক সভাপতি, এফবিসিসিআই; তপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার গ্রুপ; আলী হোসেইন আকবর আলী, চেয়ারম্যান, বিএসআরএম; সিমিন রহমান: সিইও, ট্রান্সকম গ্রুপ; আহসান খান চৌধুরী: চেয়ারম্যান ও সিইও, প্রাণ গ্রুপ; মোস্তফা কামাল: চেয়ারম্যান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। 

এছাড়া বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, এমসিসিআই সভাপতি কামরান টি রহমানসহ বিভিন্ন খাতের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।  

বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

/এমকে/এসটি/
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?