খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জানুয়ারি ২০২৬, ১৫:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৬:৩৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভা ঘিরে দুপুর থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। জুমার নামাজের পর বিএনপি সমর্থিত নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভাস্থলে উপস্থিত হন। বিদেশি কূটনীতিক মিশনের প্রতিনিধিরাও এই আয়োজনে যোগ দিয়েছেন। 

শোকসভাস্থলে প্রবেশের জন্য আয়োজকদের পক্ষ থেকে নির্ধারিত কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশমুখে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনপির নির্ধারিত স্বেচ্ছাসেবকরা অবস্থান করছেন। আমন্ত্রিত অতিথিদের কার্ড প্রদর্শন সাপেক্ষে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এমনকি যানবাহনের নির্ধারিত কার্ড ছাড়া কোনও গাড়ি, এমনকি মিডিয়ার গাড়িও ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। 

এর আগে আয়োজক কমিটির পক্ষ থেকে অধ্যাপক মাহবুব উল্লাহ জানিয়েছিলেন, শোকসভার গাম্ভীর্য বজায় রাখতে রাজনৈতিক দলের কোনও নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তারা আমন্ত্রিত অতিথি হিসেবে দর্শকসারিতে অবস্থান করবেন। মঞ্চে কেবল বিশিষ্ট পেশাজীবী, গবেষক, ধর্মীয় প্রতিনিধি এবং দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখবেন।

নাগরিক সমাজ এই শোকসভাকে কোনো রাজনৈতিক জনসভা নয়, বরং ‘শ্রদ্ধা জানানো ও নীরব উপস্থিতির একটি অনুষ্ঠান’ হিসেবে উল্লেখ করেছে। অংশগ্রহণকারীদের জন্য সেলফি না তোলা, হাততালি না দেওয়া এবং দাঁড়িয়ে না থাকার মতো কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ