ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা: ৫৬ সদস্যের মিডিয়া কমিটি গঠন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২৬, ০০:৪৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০০:৫২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি কার্যক্রম ও প্রচারণা জোরদারে ৫৬ সদস্যবিশিষ্ট একটি ‘মিডিয়া কমিটি’ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকা-১৭ নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের যৌথ সইয়ে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। 

ঘোষিত এই মিডিয়া কমিটিতে সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারকে আহ্বায়ক এবং মিডিয়া ব্যক্তিত্ব জাহিদুল ইসলাম রনিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কমিটিতে আরও ৫৪ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কমিটি মাঠপর্যায়ে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা তদারকি, গণমাধ্যমের সঙ্গে সরাসরি সমন্বয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা এবং বিএনপির নির্বাচনি বার্তা জনগণের কাছে দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে কাজ করবে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার রোধ এবং ভোটারদের তথ্য দিয়ে সহযোগিতা করতে এই সেলটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

নতুন এই মিডিয়া কমিটি গঠনের মধ্য দিয়ে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি প্রচারণায় নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমন্বয়কারীরা। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
ট্রাম্প চেয়েছেন বলে আমরা ১৪টি বোয়িং কিনছি, এয়ারবাসও কিনবো: বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত