তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২৬, ০১:৩২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে দেশের একদল কবি ও সাহিত্যিক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি, শিল্প-সাহিত্যের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদলের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চা বজায় রাখার বিষয়ে তাদের বিভিন্ন ভাবনার কথা তুলে ধরেন।

তারেক রহমান প্রতিনিধিদলের কথা গুরুত্বের সাথে শোনেন এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় জাগরণ ও ইতিবাচক পরিবর্তন তৈরিতে লেখক-সাহিত্যিকদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্যরা জানান, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে দীর্ঘ আলোচনায় দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে বিভিন্ন গঠনমূলক দিক উঠে এসেছে। সুস্থ ও মুক্তবুদ্ধি চর্চার পরিবেশ রক্ষায় তারেক রহমান তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।

বৈঠকে কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দেশের বেশ কয়েকজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিক। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
ট্রাম্প চেয়েছেন বলে আমরা ১৪টি বোয়িং কিনছি, এয়ারবাসও কিনবো: বিমানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত