ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন: সিইসিকে মির্জা ফখরুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:২১

নির্বাচন কমিশনের (ইসি) কতিপয় ঊর্ধ্বতন (সিনিয়র) কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা অভিযোগ পেয়েছি ইসি ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি।”

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন নির্বাচনি এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসপি ও ওসিসহ দায়িত্বশীল কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যক্কারজনকভাবে কাজ করছেন। তিনি অভিযোগ করেন, “বিএনপি সবসময় ইসিকে সহযোগিতা করলেও দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ করছি, কিছু ক্ষেত্রে কমিশন ‘বায়াসড’ বা পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা তাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সম্পূর্ণ নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছি।” 

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগের তির তুলে ফখরুল বলেন, “জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কপি, বিকাশ ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। এটি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং একটি ‘ক্রিমিনাল অফেন্স’ (ফৌজদারি অপরাধ)। আমরা এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বলেছি।” 

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে জেতার জন্য একটি দল অনৈতিক কূটকৌশল অবলম্বন করছে। তারা ঢাকার বাইরের এলাকা থেকে ব্যাপক হারে ভোটার পরিবর্তন করে ঢাকায় অন্তর্ভুক্ত করেছে। এই ভোটার স্থানান্তরের বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করেছে বিএনপি। তিনি আরও বলেন, “আচরণবিধি রক্ষায় আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করলেও অন্যান্য দলের প্রধানরা নিয়মিত আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছেন।” 

পোস্টাল ব্যালট এবং প্রবাসী ভোটারদের ভোটদান প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, ব্যালট পেপার মুদ্রণের ক্ষেত্রে কোনও একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি পরিবর্তনের পাশাপাশি প্রতীক বরাদ্দের পরপরই যেন দায়িত্ব পালনকারী কর্মকর্তারা সঠিকভাবে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন, সেই দাবিও জানান তিনি। 

কমিশনের ওপর আস্থা কতটুকু, ইসি নির্বাচন সুষ্ঠু করতে পারবে কিনা—এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি এই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব, যদি তারা আমাদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধান করে। তাদের চেষ্টা আছে, তবে ছোটখাটো যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো দ্রুত সংশোধন করতে হবে।” 

বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকরিয়া উপস্থিত ছিলেন। 

/এএজে/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ