ক্ষমতায় গেলে ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসতে চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসতে চাই। অন্যান্য বিভিন্ন পেশার মতো পেশাদার ফুটবলারও তৈরি করবো। এই জন্য শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করা জরুরি।
একই পরিকল্পনা থাকবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও। যা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হবে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমরা বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার ওপরে বিশেষ নজর দেবো। নজর দেওয়া হবে তৃতীয় আরও একটি ভাষা শিক্ষার ওপর। আর ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করতেও নেওয়া হবে বিশেষ পরিকল্পনা। আমরা মনে করি, পাবলিক বাহন উন্নত করতে পারলে এ সমস্যা সমাধান অনেকটাই সম্ভব।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যা সমাধান অনেকটাই সম্ভব। মেট্রোরেলে খরচ বেশি। তার জায়গায় মনোরেল ব্যবস্থা চালু করা যায়। বনানী ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করতে পারলে ট্রাফিক সমস্যা একেবারেই থাকবে না।”

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি গ্রাম বাংলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিলো জানিয়ে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, “রাজধানীর বাসিন্দারাও এখন খাল খননের প্রয়োজনীয়তা বোধ করছেন। কারণ, একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় নানা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা নির্বাচিত হতে পারলে সারা দেশে ২০ হাজার কিলোমিটারের মতো খাল খনন করবো “

সবুজায়ন নিয়ে তিনি বলেন, “১৭ বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে আসার পর মনে হয়েছে সবুজ কমে গেছে আগের তুলনায়। মনে হয়েছে ঢাকার সব কিছু শুকনো হয়ে গেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপন করবো।”

তারেক রহমান বলেন, “অনেকদিন পরে দেশে ফিরেছি। বাইরে থাকতে যা শুনেছি এসে দেখছি ভিন্ন কিছু। রাজনীতিতে বিরোধী দলের সমালোচনা স্বাভাবিক চর্চা, এবার সে চর্চা বদলাতে হবে। সংকট সমাধানে কথা বলতে হবে, কাজ করতে হবে।”

/এমকে/এবিএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে
ফুটপাত ছাড়তে হবে, ট্রেড লাইসেন্সও নিতে হবে: ডিএসসিসি প্রশাসক
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
সর্বশেষ খবর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা