ঢাকা-১৭ আসনে তারেক রহমানের জনসভার সময়সূচি পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৬, ১৪:৫২ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৪:৫৭

ঢাকা-১৭ আসনে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার সময়সূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আয়োজকরা জানান, তারেক রহমানের সমর্থনে ভাসানটেকের বিআরবি মাঠের পূর্বনির্ধারিত জনসভাটি শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় শুরু হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিনে সিলেট হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। সেখান থেকে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের কয়েকটি স্থানে পথসভা ও জনসভায় যোগ দেন তিনি। ঢাকায় ফেরেন শুক্রবার ভোর ৫টা ৫২ মিনিটে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দক্ষিণ সিটির নগর ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক
সর্বশেষ খবর
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
‘পুলিশ ইকুইপ্ট নয়, নিরাপত্তার স্বার্থে অস্ত্র হাতে রেখেছিলাম’
‘পুলিশ ইকুইপ্ট নয়, নিরাপত্তার স্বার্থে অস্ত্র হাতে রেখেছিলাম’
আগুনে ১০ জনের মৃত্যু: পরিচয় শনাক্ত হয়নি কারও: এখনও নিখোঁজ একজন
আগুনে ১০ জনের মৃত্যু: পরিচয় শনাক্ত হয়নি কারও: এখনও নিখোঁজ একজন
ইশরাকের পদত্যাগের পর সেই ঘুন্টিঘরে আবারও মাদকবিরোধী অভিযান
ইশরাকের পদত্যাগের পর সেই ঘুন্টিঘরে আবারও মাদকবিরোধী অভিযান
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী