পবিত্র শবে বরাত উপলক্ষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা তারেক রহমানের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া বিবৃতিতে তিনি এই রজনীর তাৎপর্য তুলে ধরেন। 

বিবৃতিতে তারেক রহমান বলেন, শাবান মাসের এই মহিমান্বিত রাতটি ‘নাজাত’ বা মুক্তির বার্তা নিয়ে আসে। শবে বরাতের গুরুত্ব অপরিসীম, কারণ এই রাতে পরম করুণাময় আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমত ও দয়ার ভাণ্ডার খুলে দেন। এটি পবিত্র রমজানেরও আগমনী বার্তা।

তিনি উল্লেখ করেন, এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত ইবাদতের মাধ্যমে নিজেদের ভুল-ত্রুটি ও বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। নেক আমলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের এক অনন্য সুযোগ এই রজনী।

বিএনপির চেয়ারম্যান তার বার্তায় সব ধরনের অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার আহ্বান জানান। তিনি লেখেন, “আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখবো। মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।”

তারেক রহমান বিশ্ব শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আল্লাহর নিকট বিশেষ মোনাজাতের ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে তিনি পবিত্র শবে বরাতের এই রজনীতে বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ