মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের জন্য ‘বিশেষ সেল’ গঠনের অঙ্গীকার বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৩

গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে সংস্কারের অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ক্ষমতায় গেলে সাংবাদিকদের ওপর রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংবাদকর্মীদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

সাংবাদিকদের সুরক্ষায় ‘বিশেষ সেল’

ইশতেহারে বলা হয়েছে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘বিশেষ সেল’ গঠন করা হবে। এছাড়া বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পুনঃনিরীক্ষণ করে বাকস্বাধীনতা ও সাংবাদিকতার পথে অন্তরায় ধারাগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হবে। গণমাধ্যমকর্মী ও অফিসগুলোর নিরাপত্তা নিশ্চিতে যেকোনও হামলা বা আগ্রাসন কঠোরভাবে দমন করার অঙ্গীকার করেছে দলটি।  

অবসরকালীন ও অর্থনৈতিক নিরাপত্তা

সংবাদকর্মীদের বার্ধক্যকালীন ও অর্থনৈতিক নিরাপত্তার কথা মাথায় রেখে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এর মাধ্যমে সাংবাদিকদের বার্ধক্যকালীন ভাতা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে। নিরপেক্ষ সাংবাদিকতাকে উৎসাহিত করতে বস্তুনিষ্ঠ সমালোচকদের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার কথা বলা হয়েছে। 

মিডিয়া রেগুলেটরি কাঠামো ও জবাবদিহি

প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতে একটি শক্তিশালী ‘মিডিয়া রেগুলেটরি কাঠামো’ গড়ে তোলার কথা বলা হয়েছে ইশতেহারে। এই কাঠামোর মাধ্যমে গুজব, ভুয়া খবর (ফেক নিউজ) এবং ঘৃণ্য বক্তব্য প্রতিরোধ করা হবে। গণমাধ্যমের বিরুদ্ধে নাগরিকদের কোনও অভিযোগ থাকলে তা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির আইনি বাধ্যবাধকতা রাখা হবে। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ