এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৮

নিজের জন্য ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমান। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ইসিবি চত্বরে নিজের নির্বাচনি পথসভায় তিনি এলাকার সন্তান হিসেবে নিজের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশ মঞ্চের আশপাশে অবস্থান নেন। বিকাল সাড়ে ৩টায় বক্তব্য শুরু করেন তারেক রহমান। এ সময় নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

তারেক রহমান বলেন, শিশু থেকে এই এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এই এলাকায় হয়েছে। তাই এই এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই। ধানের শীষকে জয়যুক্ত করতে মা-বোনসহ সবার কাছে আবদার করছি।

তিনি বলেন, বিএনপি ১২ ফেব্রুয়ারির ভোটে সরকার গঠন করলে ঢাকা মহানগরে ৪০টি খেলার মাঠ তৈরি করবো। এ সময় ঢাকাকে নিরাপদ নগর হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি। মা-বোনদের নিরাপদ চলাচল ও নিরাপদে ব্যবসা-বাণিজ্যের পথ সুগমের পরিকল্পনার কথা জানান। তিনি ইসিবি চত্বর থেকে উত্তরার জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করারও প্রতিশ্রুতি দেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনি সমন্বয়ক আবদুস সালাম ও ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় নেতারা।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
দক্ষ মানবসম্পদ গড়ে জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে হবে: চিফ হুইপ
দক্ষ মানবসম্পদ গড়ে জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে হবে: চিফ হুইপ
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি