বিদেশ যেতে ইচ্ছুকদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭

কাজের সন্ধানে বিদেশে যেতে চাওয়াদের সহজ শর্তে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “কৃষকদের সচ্ছলতা আনতে তাদের পাশে দাঁড়াবে বিএনপি। তরুণ সমাজের অনেকে শিক্ষিত হলেও বেকার রয়েছে অনেক। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা প্রবাসে যেতে চান তাদের সহজ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে, যেন কাউকে জমিজমা বিক্রি করতে না হয়।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে নির্বাচনি পথসভায় তিনি এসব কথ বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপি অভিজ্ঞতা ও পরিকল্পনার সমন্বয়ে দেশ পুনর্গঠন করবে। নির্বাচন ঘিরে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা থাকে বেশি। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।”

তিনি বলেন, “বিএনপি জন্ম থেকেই মানুষের পাশে আছে। আমরা নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়ে তুলতে চাই। মানুষ যেন নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে, নিরাপদে ঘরে ঘুমাতে পারে, সে ধরনের বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে। সবাই একসঙ্গে কাজ করলে আশা করি দেশের সমস্যা সমাধান সম্ভব।”

নারীদের প্রসঙ্গ টেনে বিএনপির শীর্ষ নেতা বলেন, “তাদের বাদ দিয়ে দেশের অগ্রযাত্রা সম্ভব নয়। প্রান্তিক পর্যায়ে অনগ্রসর নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় বিএনপি। তাদের পরিবারের একজন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।”
 
নির্বাচিত হতে পারলে শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

বনানীর সমাবেশ শেষে ধানমন্ডির কলাবাগান ক্রীড়া চক্র মাঠে নির্বাচনি পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। সেখানে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবির হাতের ধানের শীষ তুলে দেন তিনি।

সেখানে তিনি বলেন, “এ মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিরই নারীদের নিয়ে পরিকল্পনা আছে। বিএনপিরই পরিকল্পনা আছে কৃষকদের পাশে দাঁড়ানোর। বিএনপিই পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যসেবা সবার কাছে পৌঁছে দেওয়ার। প্রবাসীদের প্রবাসী কার্ড দেওয়া হবে।”

/এমকে/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই