ফলাফল সঠিকভাবে ঘোষণার আহ্বান বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৬

বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ভোটের ফলাফল সঠিকভাবে ঘোষণা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় মাহদী আমিন নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করতে আগের রাত থেকেই বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপি ও কালো টাকার ব্যবহার হয়েছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব ঘটনা না ঘটলে ভোটার উপস্থিতি আরও বেশি হতে পারতো বলে মন্তব্য করেন মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে আগাম সিল মারা ব্যালট, জালভোট এবং প্রকৃত ভোটারদের ভোট দিতে না পারার ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির ভোট দেওয়ার অভিযোগও এসেছে বলে জানান তিনি। এসব ঘটনাকে তিনি অতীতের অনিয়মের পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেন।

স্থানীয়ভাবে ভুয়া পর্যবেক্ষক তৈরি করে ভোটার উপস্থিতিতে বাধা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন মাহদী আমিন। এ বিষয়ে আগে থেকেই নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছিল। কমিশন কিছু পদক্ষেপ নিলেও তা আরও কার্যকর হলে অনিয়ম রোধ করা যেত বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মধ্যে ভীতি তৈরির চেষ্টা হয়েছে দাবি করে তিনি বলেন, “জনগণের সমর্থনে বিএনপির বিজয় অনিবার্য।”

মাহদী আমিন বলেন, “জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে, নির্বাচিত সরকারকে তা সম্মান করতে হবে।” একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ভোট গণনা ও ফলাফল ঘোষণায় যেন কোনও অসংগতি না হয়, তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকতে।

/টিএইচ/এম/এমওএফ/
সম্পর্কিত
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধের হুমকি, পদ হারালেন শ্রমিক দল নেতা
সর্বশেষ খবর
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী