মনোনয়ন তুলতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ এপ্রিল ২০২৬, ১৮:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৮:৩৫

সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে বাধার মুখে পড়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। এ সময় ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলে তাকে বাধা দেন একদল নারী নেত্রী। তারা বিভিন্ন স্লোগান দেন। তবে অন্য সহকর্মীদের সহযোগিতায় তিনি মনোনয়ন ফরমটি সংগ্রহ করতে সক্ষম হন।

জানা যায়, বেলা ১১টার কিছু পরে নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম নিতে যান কনকচাঁপা। এ সময় বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি কনকচাঁপার রাজনৈতিক অবদান নিয়ে প্রশ্ন তোলেন। 

তিনি বলেন, ‘‘কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির কে? সে কি দল করেছে? গত ১৭ বছর দলের পক্ষে আমরা মাঠে সক্রিয় ছিলাম। ঢাকা ও বগুড়ায় মিলে ১৭ বার জেলে গিয়েছি। কনকচাঁপা এতদিন কোথায় ছিলেন?’’ 

জেরিন রনি আরও বলেন, ‘‘আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে কেন? কনকচাঁপা কে? আমরা সুবিধাবাদীদের দেখতে চাই না। রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে আমরা তাদের চাই। কনকচাঁপা কয়টা মামলা খেয়েছে? কয়টা লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছে?’’

পরে সাংবাদিকদের কনকচাঁপা জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। যারা তার অবদান নিয়ে কথা বলছেন, সেটা তাদের বিষয়। তবে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। 

এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। 

/এমকে/এমএএল/
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ