লোডশেডিং নিয়ন্ত্রণে মন্ত্রীকে তৎপরতা জোরদারের আহ্বান রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৭

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, “সারা দেশে লোডশেডিং হচ্ছে। গ্রামের চিত্র আরও ভয়াবহ। এই ব্যাপারে বিদ্যুৎমন্ত্রীকে তৎপরতা জোরদার করতে হবে। সংকট নেই বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, “রাজশাহীতে গতকাল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। এই সংকট মোকাবিলায় বিদ্যুৎমন্ত্রীকে আরও তৎপর হতে হবে।”  

চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ না পাওয়ার কথা উল্লেখ করে রিজভী বলেন, “সংকট মোকাবিলার জন্য সরকারের মন্ত্রীদের তীক্ষ্ণ হতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না। দেশের জনগণকে আশ্বস্ত করতে হবে।”  

জ্বালানি নিয়ে কৃত্রিম সংকট তৈরি হয়েছে যুদ্ধের কারণে। এতে বিএনপির কোনও ব্যর্থতা নয় বলেও জানান বিএনপির এই নেতা। 

এমপি-মন্ত্রীদের উদ্দেশে রিজভী বলেন, “ইরান থেকে জাহাজগুলো আসতে পারছে না। একারণে জ্বালানি তেলের সংকট হচ্ছে। এটা কৃত্রিম সংকট। এক্ষেত্রে যে দাম বেড়েছে— এটা খুবই স্বাভাবিক। সবকিছু এমপি মন্ত্রীরা পার্লামেন্টে বলেছেন। এটাকে সংকট বলা যাবে না— যেটা সত্য সেটা বলুন।” 

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. আব্দুস সাত্তারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? 
খালাস পেয়ে আরিফুল হক ও বাবর বললেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই
সর্বশেষ খবর
খুচরা বিক্রেতাদের ওপর ০.২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের দাবি
খুচরা বিক্রেতাদের ওপর ০.২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের দাবি
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবি সংসদে
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবি সংসদে
দেশে মাদকাসক্ত প্রায় ৮২ লাখ, ঢাকাতেই পেন্ডিং ৮০ হাজার মামলা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস আজদেশে মাদকাসক্ত প্রায় ৮২ লাখ, ঢাকাতেই পেন্ডিং ৮০ হাজার মামলা
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে