সূবর্না সিকদারের বছরে আয় ৮ লাখের বেশি, আছে ৩৫ ভরি স্বর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৬, ১৬:১৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৬:১৯

শিক্ষকতা, ভক্তদের প্রণামি, শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বিএনপির মনোনয়ন পাওয়া সূবর্না সিকদার বছরে আয় করেন ৮ লাখ ২১ হাজার ৬০ টাকা। এছাড়া স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গয়না রয়েছে ৩৫ ভরি। তিনি গোপালগঞ্জ থেকে মনোনয়ন পেয়েছেন।

নির্বাচন কমিশনে (ইসি) তার জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

সূবর্না সিকদার ইসিতে জমা দেওয়া তার হলফনামায় উল্লেখ করেন, স্নাতক ডিগ্রিধারী সূবর্না সিকদারের পেশা শিক্ষকতা। আর এই পেশা থেকে তার বার্ষিক আয় ৫ লাখ ৩ হাজার ৪৬০ টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ৫৭ হাজার ৬০০ টাকা। এছাড়া কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ির ভক্তদের প্রণামি থেকে প্রাপ্ত আয় দেখিয়েছেন ২ লাখ ৬০ হাজার টাকা। আর আয়কর রিটার্নে দেখানো তার বার্ষিক আয় ৭ লাখ ৬৩ হাজার ৫২৫ টাকা। একইসঙ্গে মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩৯ লাখ ১৫ হাজার ৯৯২ টাকা।

সূবর্না সিকদার আরও উল্লেখ করেন, তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ আছে ১২ লাখ ৫৩ হাজার ৫০৭ টাকা, পাঁচটি ব্যাংক হিসাবে আছে ৩০ লাখ ৫২ হাজার ১ টাকা। বিনিয়োগ বাবদ দেখানো হয়েছে ৫ লাখ টাকা। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গয়না রয়েছে ৩৫ ভরি। সব মিলিয়ে অস্থাবর সম্পদের অর্জনকালীন মোট মূল্য দেখানো হয়েছে ৪৮ লাখ ৫ হাজার ৫০৮ টাকা; যার বর্তমান আনুমানিক মূল্য ৫৯ লাখ ৪২ হাজার ৫০৯ টাকা।

সূবর্নার ৫৩ শতাংশ এবং ২ কাঠা জমি রয়েছে। এসব জমির মোট অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৭ লাখ ৮৬ হাজার টাকা; যার বর্তমান মূল্য আনুমানিক ১৮ লাখ ৫২ হাজার ৬০৫ টাকা।

৫২ বছর বয়সী সূবর্না সিকদারের স্বামী পদ্মনাভ ঠাকুরের পেশা ধর্ম প্রচার। পৈতৃকসূত্রে তার নামে বসতবাড়িসহ ছয় বিঘা জমি (এজমালি) এবং দোতলা আবাসিক ভবনের তথ্য উল্লেখ করা হয়েছে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল