আসলাম চৌধুরীর সংসদে যাওয়ার অপেক্ষা আরও বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ মে ২০২৬, ১৩:৩১ আপডেট : ১৪ মে ২০২৬, ১৩:৩১

চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণের সুযোগ চেয়ে করা আবেদন নথিভুক্ত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিনে গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। এর ফলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আদালতের ওই আদেশের কারণে ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এ অবস্থায় ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণের সুযোগ চেয়ে আবেদন করেন আসলাম চৌধুরী। পরে বিষয়টি আপিল বিভাগ নথিভুক্ত করে এবং ৯ জুন শুনানির দিন ধার্য করে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীর আইনজীবী শিশির মনির বলেন, আবেদনটি নথিভুক্ত করা হয়েছে এবং ৯ জুন শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

/বিআই/এম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
‘কীভাবে আমি একা রিকশায় উঠি, এ নিয়ে মেয়েরা দুষ্টুমি করে!’
‘কীভাবে আমি একা রিকশায় উঠি, এ নিয়ে মেয়েরা দুষ্টুমি করে!’
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর