দেশ অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৬, ১৪:০১আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৫:৪৬

মির্জা ফখরুল
দেশ অগণতান্ত্রিক সরকারে নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও গোলকিপার আইনুল হককে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি কিছুদিন ধরে অসুস্থ আছেন।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের চেতনা নিয়ে মানুষ যুদ্ধ করেছিল। সেই গণতন্ত্রের চেতনা আজ হারিয়ে গেছে। দেশ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য।’
বিএনপির এই নেতা আরও বলেন, গত কয়েক বছর ধরে বিএনপি প্রতিকূল পরিস্থিতিতেই রাজনীতি করছে। কাউন্সিলের মাধ্যমে দল সংগঠিত হচ্ছে। এর মাধ্যমেই আন্দোলনের সফলতা আসবে।  
গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। তারা দুর্নীতিকে জায়েজ করতে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে। বিএনপি সবসময় এর প্রতিবাদ করে আসছে।’ গ্যাস ও বিদ্যুতে দাম আবার বাড়ালে ‘আন্দোলন’ করার কথাও জানান তিনি।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম