অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৬, ১৪:৫৭আপডেট : ৩১ মে ২০২৬, ১৪:৫৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত ধর্মের নামে রাজনীতি করে। তারা নাকি সব পবিত্র মানুষ। বিগত দিনে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যেমন গুপ্ত রাজনীতি করেছে, এখনও অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতের মধ্যে আশ্রয় নিয়ে আছে।

রবিবার (৩১ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জামায়াত নেতারা বড় বড় কথা বলছেন, টেলিফোনে চাঁদাবাজির অভিযোগ তুলছেন। কিন্তু নিজেদের দিকেও তাকানো উচিত।

তিনি আরও বলেন, ‘‘চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীর বালু উত্তোলনের সময় জামায়াতের দুই নেতা ধরা পড়েছিলেন। তাদের একজনের নাম জাহাঙ্গীর ও আরেকজন রবিউল। ফেনীতে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে দলের এক নেতা চাঁদা নিয়েছেন বলেও পত্রপত্রিকায় এসেছে। এসব ঘটনায় প্রশ্ন ওঠে, দলটি তাদের প্রশ্রয় দিচ্ছে কি না।’’

রিজভী অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী আরবি শব্দ ব্যবহারের মাধ্যমে ‘চাঁদাবাজি’ না বলে সেটিকে ‘হাদিয়া’ ও ‘ইয়ানত’ শব্দে আড়াল করার চেষ্টা করে। কিন্তু এটি মূলত চাঁদাবাজিরই আরেক রূপ।

তিনি বলেন, রাজনৈতিক দলে অন্যায়কারী থাকতে পারে, তবে দল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটিই গুরুত্বপূর্ণ। বিএনপির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠলে দল কঠোর ব্যবস্থা নিয়েছে, বহিষ্কার ও শোকজ করা হয়েছে। তিনি দাবি করেন, অন্য দলগুলোর ক্ষেত্রে এমন দ্রুত পদক্ষেপ দেখা যায় না।

জামায়াত প্রসঙ্গে রিজভী বলেন, ধর্মের ব্যবসা করে তারা জনগণের আস্থা হারিয়েছে। অন্যদিকে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহকারী আওয়ামী লীগের যে সব সহযোগী রয়েছে তাদের কর্মকাণ্ডও মানুষ ভালোভাবে নেয় না।

জাসাসের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাসাসের  লিয়াকত আলী লাকি, ফেরদৌস ফকির, জাবেদ আহমেদ কিসলু, খালেদুজ্জামান জুয়েল, ফরহাদ হোসেন নিয়ন, রাফিজা আলম লাকি প্রমুখ।

 

/এমকে/এমএএল/
সম্পর্কিত
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
স্বৈরাচারী শক্তি জনগণকে দমনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানায়: রিজভী
গুম প্রতিরোধে স্বাধীন তদন্তসহ কার্যকর আইনের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
সর্বশেষ খবর
সংসদীয় স্থায়ী কমিটির কাজ কী
সংসদীয় স্থায়ী কমিটির কাজ কী
১৩৫ টাকার পোলাওয়ের চাল ২৩০ টাকা, ‘জীবনেও এত দাম দেখি নাই’
১৩৫ টাকার পোলাওয়ের চাল ২৩০ টাকা, ‘জীবনেও এত দাম দেখি নাই’
সরকারের হস্তক্ষেপের জের, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব হারালো শ্রীলঙ্কা
সরকারের হস্তক্ষেপের জের, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব হারালো শ্রীলঙ্কা
ইসরায়েলি বাহিনীর হাতে বাড়ছে ফিলিস্তিনি শিশু-কিশোর নিহতের ঘটনা
ইসরায়েলি বাহিনীর হাতে বাড়ছে ফিলিস্তিনি শিশু-কিশোর নিহতের ঘটনা
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন