জুবাইদার জন্মদিনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৬, ১৫:২৬আপডেট : ১৮ জুন ২০২৬, ১৫:২৬

ব্যতিক্রমী আয়োজনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এর মধ্যে পবিত্র কোরআনখানী, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং গাছের চারা রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

এছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুয়াশা উমায়ুন চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান উপস্থিত ছিলেন।

এর বাইরে যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসবিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, সরকারি মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসানসহ তিনটি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে, দেশে ফিরবেন কবে?
ফরাসি বিপ্লবের চেয়ে কোনও অংশে কম নয় জুলাই, ১৭ বছরের সংগ্রামের ফসল: রিজভী
স্থানীয় সরকার নির্বাচনে সব জায়গায় আমাদের প্রতিনিধিত্ব থাকবে: নাহিদ ইসলাম 
সর্বশেষ খবর
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
রাজধানীতে আরও ৪১৯ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
রাজধানীতে আরও ৪১৯ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
ইনফান্তিনোকে আর চায় না ওয়েলস
ইনফান্তিনোকে আর চায় না ওয়েলস
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৪২ বার পেছালো 
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৪২ বার পেছালো 
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?