জামায়াত এমপির মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় নিয়ে নিলোফার মনির বক্তব্যে সংসদে উত্তাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুন ২০২৬, ২১:০৬আপডেট : ২১ জুন ২০২৬, ২১:৫৯

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আবদুল মুনতাকিমের মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দাবি নিয়ে সংসদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তার বক্তব্যকে ঘিরে অধিবেশনে আলোচনা ও উত্তাপ সৃষ্টি হয়।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এর আগে গত ১৪ জুন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেট আলোচনায় নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করেন। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে এবং তা নিয়ে সংসদে আলোচনা হয়।

বিষয়টি উল্লেখ করে নিলোফার চৌধুরী মনি বলেন, “১৯৭১ সালের ১০ বছর পর জন্ম নিয়ে কেউ কীভাবে শহীদের সন্তান হন?”

তিনি আরও বলেন, বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনা করা প্রয়োজন।

বাজেট প্রসঙ্গে নিলোফার মনি বলেন, “স্বপ্ন ছাড়া বাস্তবতা হয় না। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে বাজেট পেশ হয়েছে, তা আগামীতে সফলতার মুখ দেখবে।”

তিনি আরও বলেন, “১৯৭৫ সালে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও অর্থনীতিকে এগিয়ে নিয়েছেন।”

শিক্ষা খাতে বরাদ্দের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশই নারী।

নিলোফার মনি বলেন, তরুণদের জন্য প্রযুক্তি খাতে ৫০০ কোটি টাকা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ২ হাজার ৫৫২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্টার্টআপ ও ফ্রিল্যান্সারদের জন্য নয় বছরের ভ্যাট মওকুফের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “সংসদ পরিচালনায় প্রতি মিনিটে ২ লাখ ৭২ হাজার টাকা খরচ হয়। এখানে বিরোধী দল পর্দা-বালিশ নিয়ে আলোচনা করে। একজন সদস্য মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন, অথচ তার জন্ম ১৯৮১ সালে—এ বিষয়টি নিয়েই প্রশ্ন উঠেছে।”

বক্তব্যের সময় শেষ হয়ে এলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে দুই মিনিট সময় বাড়িয়ে দিয়ে হাস্যরসের সুরে বলেন, “আর দুই মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন।”

পরে স্পিকার জানান, সংশ্লিষ্ট বিতর্কিত বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে, কারণ বিষয়টি নিয়ে অনিচ্ছাকৃত ভুলের ব্যাখ্যা পাওয়া গেছে।

/এসএমএ/এম/এমওএফ/
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
হারুনের মৃত্যুর এক যুগ পর পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়