‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’, নাহিদকে উদ্দেশ করে রাশেদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ১২:১৭আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১২:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘ভাইয়ারা, জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না! আপনাদের ১৮ মাসের ইতিহাস জনগণ ভুলে যায়নি!’

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানের কথা তুলে ধরে বলেন, ‘আপনারা এখন ৫ মাসের সরকারের দোষ দিচ্ছেন, আপনারা প্রায় ২ বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের হাতে পাওয়ার ছিল, ডা. ইউনূসের হাতে পাওয়ার ছিল, তখন বিচার করেন নাই কেন? আমাদের খোঁজ নেন নাই কেন?  মাতুয়াইলে ১৭ জন শহীদের কবর, সেখানে একদিনের জন্য যান নাই কেন? একজন শহীদের বাবা এভাবেই বলছিলেন জুলাই বিক্রেতাদের! এরপর সবাই তাকে থামানোর জন্য চলে আসে! কারণ মঞ্চে বসা জুলাই বিক্রেতাদের মুখ কালা হয়ে যাচ্ছিলো...’।

তিনি আরও বলেন, ‘জুলাই বিক্রেতারা জনগণকে বোকা মনে করে! একবার কল্পনা করলো না যে, জনগণ কেন তাদের প্রত্যাখ্যান করলো? তাদের কারণে নাকি প্রধানমন্ত্রী বা মন্ত্রী হওয়ার সুযোগ হয়েছে! তারাই যদি এতো শক্তিশালী হয়, নেপালের তরুণদের মতো তাদেরই তো ক্ষমতায় যাওয়ার কথা। কিন্তু  ক্ষমতা তো দূরে থাক, সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতে নাকি জামায়াতের কোলে উঠতে হয়েছে।’

আগে একবার এনসিপি নেতা নাহিদ ইসলাম বলছিলেন, ‘আর যাই করি, জামায়াতের সঙ্গে জোট করবো না! জামায়াতে নেতৃত্বকে এদেশের মানুষ গ্রহণ করবে না!’ সেই কথা স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘অথচ নাহিদ ইসলাম নিজেই জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করেছে!’

অন্তর্বর্তী সরকারের সময়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘আপনারা কেমন, আমরা তো জানি! বিএনপির ১০ ভাগের ১ ভাগ ক্ষমতা থাকলে তো আমাদের দেশে থাকতে দিতেন না! ১৮ মাসের অহংকার ও মানুষকে অবমূল্যায়ন করার খেসারত আপনাদের এভাবেই দিতে হবে।’

/ইউএস/
সম্পর্কিত
অন্যের শরীরে এমপির চেহারা বসিয়ে ভিডিও বানানো একজন গ্রেফতার
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
সর্বশেষ খবর
প্রথম শ্রেণিতে লাটারির মাধ্যমে ভর্তির খবর, চূড়ান্ত সিদ্ধান্ত ‘হয়নি’
প্রথম শ্রেণিতে লাটারির মাধ্যমে ভর্তির খবর, চূড়ান্ত সিদ্ধান্ত ‘হয়নি’
বুধবার ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বুধবার ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অন্যের শরীরে এমপির চেহারা বসিয়ে ভিডিও বানানো একজন গ্রেফতার
অন্যের শরীরে এমপির চেহারা বসিয়ে ভিডিও বানানো একজন গ্রেফতার
‘তিন হাজারের’ বিদ্যুৎ বিল জুনে ৭৮৮৪ টাকা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিল্পী
‘তিন হাজারের’ বিদ্যুৎ বিল জুনে ৭৮৮৪ টাকা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিল্পী
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি