রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেলেন মির্জা ফখরুল, এরপর কী? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২৬, ১৪:৩০আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৪:৫০

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 

চূড়ান্ত সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে তার হাতে  মনোনয়নপত্র তুলে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এসময় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে এই দলের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত। তবে এরপর আরও কিছু ধাপ আছে, যেগুলো সম্পন্ন করার পরই তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।  

দলীয় মনোনয়ন পাওয়ার পর এখন দলটির পক্ষ থেকে আজ বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে নির্বাচন কমিশনে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির নেতৃত্বে প্রতিনিধি মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে জানা গেছে।  

প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একজন প্রস্তাবক ও একজন সমর্থকের নাম নির্বাচন কমিশনকে জানাতে হয়। সিদ্ধান্ত অনুযায়ী দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান দলের প্রার্থীর পক্ষে প্রস্তাবক হয়েছেন। আর তাকে সমর্থন জানাবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। 

অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার জন্য এসব ধাপ পার হলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৩তম রাষ্ট্রপতি হবেন। 

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর ইতোমধ্যে মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়েছেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদে এখনও বহাল রয়েছেন বলে জানা গেছে। যদিও রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হওয়ায় তাকে সেই পদও ছাড়তে হবে। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?
বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
ভারতের ভূখণ্ড দাবি নেপালের, কিন্তু কোথায় ২১০ বছরের চুক্তির মূল কপি?
ভারতের ভূখণ্ড দাবি নেপালের, কিন্তু কোথায় ২১০ বছরের চুক্তির মূল কপি?
সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা: বেবিচক চেয়ারম্যান
সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা: বেবিচক চেয়ারম্যান
পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল
পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল
রেস্টুরেন্টে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো
রেস্টুরেন্টে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য