রিজভীর জন্মদিনে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৬, ২০:৫০আপডেট : ২১ আগস্ট ২০২৬, ২১:০৪

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদল। শুক্রবার (২১ আগস্ট) বাদ আসর মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ডা. লোহানী মো. তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আন্দোলন-সংগ্রামে দলের প্রতি তার কমিটমেন্ট তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নিজ যোগ্যতা বলেই তিনি এখন ভারপ্রাপ্ত মহাসচিব। প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই দোয়ার আয়োজনের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলকে ধন্যবাদ জানাই।

যুবদল সহ সভাপতি ডা. লোহানী বলেন, রিজভী আহমেদের নেতৃত্বে যুবদল নেতারা ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবের কর্মতৎপরতা চোখে পরার মতো। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

সভাপতির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ম্যাডাম খালেদা জিয়ার ছাত্রদলের সেরা আবিষ্কার রুহুল কবির রিজভী। ২০১৫ সালের ১লা নভেম্বর লন্ডনে ম্যাডাম তার এক বক্তব্যে বর্তমান মহাসচিব রিজভী আহমেদের ত্যাগ ও গুণের কথা বর্ণনা করেছেন। আজ প্রধানমন্ত্রী তাকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের দাবি পূরণ করেছেন। রিজভী আহমেদের আজ প্রকৃত জন্মদিন। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্যারের শতায়ূ কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সৈকত, ডা. মোহাম্মদ, ডা. সজীব, ডা. ফয়সাল, ডা. হাসিব, রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রব্বানী, পশ্চিম ছাত্রদল সহ সভাপতি ডা. সাব্বির, মানিক, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, রাশেদুল আমিন, পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিরাজ হোসেন, ন্যাবের যুগ্ম মহাসচিব তিহান, যুবনেতা লাভলু, ছাত্রনেতা হিরন, সোহান, সাগর, রুবেল, সোহাগ, রনি, আসলাম-সহ নেতারা।

 

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহে ‘জিরো টলারেন্স’ 
ব্যবসায়ীকে ‘আ.লীগ নেতা ও আগস্টের মামলার আসামি’ বানিয়ে মন্ত্রণালয়ে ছাত্রদল নেতার চিঠি, পুলিশ পেলো ভিন্ন তথ্য
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
সর্বাধিক পঠিত
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান