জুলাই আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ আগস্ট ২০২৬, ১২:০৩আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১২:০৩

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রামে প্রতিবাদ করতে শিখিয়েছেন কাজী নজরুল ইসলাম। জুলাই আন্দোলনেও অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  

রিজভী বলেন, “জুলাইয়ে নজরুলের গান গেয়েই রাজপথে নেমেছিল ছাত্ররা। সাহিত্যের এমন কোনও শাখা নেই যে নজরুল বিচরণ নেই। এত বড় প্রতিভা বাংলাভাষীদের মধ্যে আর নেই।” 

তিনি আরও বলেন, “যখন আমরা জুলুমের মধ্যে পড়ি তখন আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে নজরুলের কবিতা। অন্যায়কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠায় নজরুলই আমাদের শক্তি। আমাদের প্রতিটি পদক্ষেপে নজরুল অবিচ্ছেদ্য অংশ।” 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
নজরুলের গল্প-উপন্যাসে নির্মিত আলোচিত তিন সিনেমা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ 
মহানবীর নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব: রিজভী 
সর্বশেষ খবর
১২৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন 
১২৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন 
স্টাইল বদলালেই কী বদলে যায় মন?
স্টাইল বদলালেই কী বদলে যায় মন?
মিরপুর থানার অভিযানে গ্রেফতার ৫৫
মিরপুর থানার অভিযানে গ্রেফতার ৫৫
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ