বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লেকের বেইলি ব্রিজ থেকে শুরু করে কয়েকটি স্থানে নিজ হাতে মাছের পোনা ছাড়েন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ শীর্ষ নেতারা।

এর আগে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিরাজ করছে উৎসবের আমেজ। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে জনস্রোত
জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার: রিজভী
সর্বশেষ খবর
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: ভবনের মালিকসহ ৮ জনের মামলা রায় থেকে যুক্তিতর্কে
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: ভবনের মালিকসহ ৮ জনের মামলা রায় থেকে যুক্তিতর্কে
ভারতীয়দের বিদেশে বিয়ে-ভ্রমণ ও স্বর্ণ কেনা বন্ধের আহ্বান নরেন্দ্র মোদির 
ভারতীয়দের বিদেশে বিয়ে-ভ্রমণ ও স্বর্ণ কেনা বন্ধের আহ্বান নরেন্দ্র মোদির 
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ