প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার বসে নেই। নিজস্ব অবস্থান থেকে সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে। আশা করি, আগামী এক দেড় সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।” সরকার এখন পর্যন্ত জনগণের বিপক্ষে কোনও পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, “এই কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।” 

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। সেখানে নিম ও কৃষ্ণচূড়াসহ পরিবেশবান্ধব বিভিন্ন বৃক্ষ রোপণ করেন তারা।

রিজভী বলেন, “বৈশ্বিক কারণে গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে মহেশখালীতে এলএনজি গ্যাসের টার্মিনালের ত্রুটি ছিল। এসব কারণে বাসা বাড়ি ও মিলকারখানায় গ্যাসের কিছুটা চাপ কম ছিল।” তবে সংকট নিরসনে সরকার এ খাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, “বিরোধী দল আন্দোলন করবে, এটা তারা করতেই পারে। বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। তবে সরকার তার দায়িত্ব ঠিকমতোই পালন করে যাচ্ছে। তারা যদি দায়িত্বশীল বিরোধী দল হয়, তাহলে জনগণের কাছে সঠিক চিত্র তুলে ধরবে। আর যদি তাদের উদ্দেশ্যেই হয় সরকারকে বিপদে ফেলা, তাহলে সেটা ভিন্ন কথা।” 

রিজভী বলেন, “জলবায়ুর পরিবর্তন, ক্ষতিকর দিক মোকাবিলার দিকটি প্রধানমন্ত্রী গভীরভাবে উপলব্ধি করছেন। তাই বিএনপির নির্বাচনি ইশতেহারেও বিষয়টি যুক্ত করেছেন। এরই আলোকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই আগামী পাঁচ বছর ২৫ কোটি বৃক্ষ রোপণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে গত ছয় মাসে আড়াই কোটি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৩ কোটি ছাড়িয়ে গেছে। আমরা মনে করি, বিশুদ্ধ অক্সিজেনের জন্য বেশি করে বৃক্ষ রোপণের বিকল্প নেই।” 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান ও যুগ্ম আহ্বায়ক এ বি এম আব্দর রাজ্জক প্রমুখ। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র হাতে যুবকের মহড়া
মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ
সর্বশেষ খবর
আজ ভয়কে পেছনে ফেলার দিন
আজ ভয়কে পেছনে ফেলার দিন
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
প্রথম ম্যাচেই নজর কাড়লেন হামজা
প্রথম ম্যাচেই নজর কাড়লেন হামজা
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী