মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়, স্লোগান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫২ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫২

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

মির্জা আব্বাসের দেশে ফেরার খবরে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। কয়েকশ নেতাকর্মী সেখানে অপেক্ষা করছেন।

এ সময় নেতাকর্মীদের ‘শুভেচ্ছা স্বাগতম, আমার ভাইয়ের আগমন’, ‘লাল গোলাপ শুভেচ্ছা’ এবং ‘আব্বাস ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—স্লোগান দিতে দেখা যায়।

মির্জা আব্বাসকে স্বাগত জানাতে দলের নারী কর্মীরাও টার্মিনালের বাইরে সারিবদ্ধভাবে অবস্থান করছেন। তাদের সেই সারি প্রধান সড়ক পর্যন্ত পৌঁছেছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে আরও চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

/এসও/এম/
সম্পর্কিত
অস্ত্র ধারণ ইস্যুতে ইশরাক বললেন, ‘আমাকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হচ্ছে’
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
আমিনবাজারে সড়কের দুই পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
আমিনবাজারে সড়কের দুই পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিদিন একই কাঁধে ব্যাগ? অজান্তেই বাড়ছে শরীরের সমস্যা
প্রতিদিন একই কাঁধে ব্যাগ? অজান্তেই বাড়ছে শরীরের সমস্যা
‘চলুন ফ্রান্সে যাই, বিপ্লবে যোগ দিই’: সহিংস বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ঠাট্টা
‘চলুন ফ্রান্সে যাই, বিপ্লবে যোগ দিই’: সহিংস বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ঠাট্টা
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের