সরকারের তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা মহানগর উত্তর।
এরই অংশ হিসেবে (২১ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি খালের দীর্ঘ সাত কিলোমিটার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেতাকর্মীরা।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের নেতৃত্বে এতে শিক্ষার্থী ও এলাকাবাসীও স্বেচ্ছায় অংশ নেন। এ সময় তারা মশার প্রজনন এলাকা ধ্বংস এবং লেকের পানি থেকে বিভিন্ন বর্জ্য অপসারণ করেন। পানি থেকে দূষণ রোধে ব্যবহার করা হয় সরকার অনুমোদিত স্প্রে।
তারা জানান লেকের দুই পাশের ওয়াকওয়ে পরিস্কার করে সেখানে করা হবে বনায়ন। এজন্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতা চান তারা।
উল্লেখ্য, দীর্ঘদিন এই লেকের দূষণের কারণে আশপাশের এলাকা ছিল বসবাসের অনুপযোগী। ডেঙ্গু মশার কারণে লেকের পাশ দিয়ে হাঁটা ছিল দায়। পরিষ্কার-পরিচ্ছন্নতার পর পুরো এলাকা সিটি করপোরেশন দেখভাল করবে বলে জানানো হয়।








