বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৯

ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানাধীন ৯১ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ধ-ব্লকের আলোচিত নেতা মফিজুর রহমান মামুনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মফিজুর রহমান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মফিজুর রহমান মামুন দীর্ঘদিন ধরে পল্লবীর ৯১ নম্বর ওয়ার্ড (ধ-ব্লক, ই-ব্লক, কালশী এলাকা) বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সূত্র জানায়, ৯০-এর দশকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু এই মামুনের বিরুদ্ধে পল্লবীর আলোচিত কিবরিয়া হত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া পল্লবী, রূপনগর ও মাটিকাটা এলাকায় ডেভেলোপার কোম্পানিগুলোর কাছে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে ধ ব্লকের মামুনের বিরুদ্ধে।  

গত কিছুদিন ধরে পল্লবীর স্থানীয় রাজনীতিতে ধ-ব্লক কেন্দ্রিক নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনায় ছিলেন মামুন। বিএনপির এই সাংগঠনিক সিদ্ধান্তকে দলীয় শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

দলীয় এবং স্থানীয় সূত্র বলছে, সম্প্রতি মিরপুরের ইসিবিতে সংঘটিত দখলবাজির উদ্দেশ্যে চালানো আলোচিত হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আছে মামুনের নাম। এ কারণে হঠাৎ করে তাকে বহিষ্কারের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয় বিএনপি। 

দেশের বাহিরে থাকায় এ বিষয়ে বহিষ্কৃত নেতা মফিজুর রহমান মামুনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
বাজারে কাটছাঁট-ক্রেডিট কার্ড-ঋণ: বাড়তি ব্যয় সামলাতে যত কৌশল করছে মানুষ
বাজারে কাটছাঁট-ক্রেডিট কার্ড-ঋণ: বাড়তি ব্যয় সামলাতে যত কৌশল করছে মানুষ
পর্যটন খাতে বিনিয়োগে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের আহ্বান
পর্যটন খাতে বিনিয়োগে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের আহ্বান
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ