কাজের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মন জয় করবে সরকার: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১০:০৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এমপি গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে আমাদের ঘরে এসেছে, আমরা তাদের নিরাশ করবো না। 

শুক্রবার (৯ অক্টোবর) সাভারের পঞ্চবটী আশ্রমে শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে ৪৬টি পূজা মণ্ডপের পূজারিদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতনীরা এ দেশ থেকে চলে গেলেও স্বৈরাচারী আওয়ামী লীগের লাভ, কারণ তখন তারা তাদের সম্পত্তি দখল করে আর দেশে থাকলে তাদের ভোট লাভ করে। কিন্তু বর্তমান সরকার কাজের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মন জয় করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারই প্রথম হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা পালন উপলক্ষে নগদ ৫ কোটি টাকা অর্থসহায়তা দিয়েছেন। প্রতি মণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও সহায়তা দেওয়া হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবর্বোচ্চ এ ধর্মীয় উৎসবে কিছু হবে না ভেবে বসে থাকলে চলবে না, নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে যেন কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ ঘটাতে না পারে। 

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, জাকসুর সাবেক ভিপি আশরাফ খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খবর: বাসস

/আইএএম/
সম্পর্কিত
ক্ষমতায় এসেই জলাশয় দখলমুক্ত করেছে বিএনপি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
সর্বশেষ খবর
অস্ত্রের মুখে জিম্মি পরিবার, পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
অস্ত্রের মুখে জিম্মি পরিবার, পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সংখ্যালঘু সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
সংখ্যালঘু সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
‘অল্প অল্প কিনে কোনোমতে জীবন চালাচ্ছি’
সবজির বাজারে আগুন ‘অল্প অল্প কিনে কোনোমতে জীবন চালাচ্ছি’
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক