এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৬, ১৯:৩৯ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:৩৯

এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন-আইসিএপিপির (ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিকাল পার্টিস) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল। আগামী ৪ থেকে ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে আরও অংশ নেবেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরে যুক্ত) তারিকুল আলম তেনজিংয়ের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, এবার ১৩তম সাধারণ অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’। এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল এই অধিবেশনে যোগ দিচ্ছে।

উল্লেখ্য, বিএনপি এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপি'র স্থায়ী কমিটির সদস্য।

সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপি'র ১৩ তম সাধারণ অধিবেশনের যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি এবং পিপল পাওয়ার পার্টি। আইসিএপিপি ২০০০ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের ম্যানিলায় গঠন করা হয়।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
সরকারি রাস্তার দুই পাশের সব গাছ কেটে নিয়ে গেলেন শ্রমিক দল নেতা
নারীর বাড়িতে হামলা-ভাঙচুর, ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা
৭ নভেম্বর ঢাকায় বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
সর্বশেষ খবর
ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা
ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা
সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি অফিসে নেওয়ার ঘটনায় এটিজেএফবি’র উদ্বেগ
সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি অফিসে নেওয়ার ঘটনায় এটিজেএফবি’র উদ্বেগ
এইচএসসিতে খারাপ রেজাল্ট, শিক্ষার্থীদের জন্য প্রশাসনের মাইকিং
এইচএসসিতে খারাপ রেজাল্ট, শিক্ষার্থীদের জন্য প্রশাসনের মাইকিং
অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটি
অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি