কারাবন্দি আমিরের আসনে নির্বাচনি তৎপরতা বাড়ানোর আহ্বান জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১৩:৫৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২০:৩৮

জামায়াতের কারাবন্দি আমির ডা. শফিকুর রহমানের আসন কাফরুল অঞ্চলে (ঢাকা-১৫ সংসদীয় আসন) নির্বাচনি তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

রবিবার (৩০ এপ্রিল) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল অঞ্চল( ঢাকা-১৫ সংসদীয় আসনের) সকল জনশক্তিকে নিয়ে এক ভার্চুয়াল সভায় তিনি এ আহ্বান জানান।

ডা. সৈয়দ তাহের বলেন, ‘নির্বাচন একটি যুদ্ধ ক্ষেত্র। তাই এই যুদ্ধের ফলাফল নিজেদের অনুকূলে আনতে হলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। বস্তুত নির্বাচনি চরিত্র হচ্ছে গণমুখী। এ আসনে আগামী দিনে আমাদের প্রিয় নেতা ডা. শফিকুর রহমানকে বিজয়ী করতে হলে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের কোনও বিকল্প নেই।’

‘এজন্য প্রতিটি কর্মীকে মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে সেসব সমস্যা সমাধানের সাধ্যমত প্রচেষ্টা চালাতে হবে। আর সংগঠনকে গণমুখী করতে পারলেই আমরা এই আসনে বিজয়ী হতে পারবো।’ বলেন তাহের।

তিনি কাফরুল অঞ্চলে ( ঢাকা-১৫ সংসদীয় আসন) দলীয় অবস্থান মজবুত করার জন্য নেতাকর্মীদের মেধা, যোগ্যতা ও প্রজ্ঞাসহ সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি, কাফরুল অঞ্চল পরিচালক ডা. ফখরুদ্দীন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম